সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩

দল ও তৃণমূল চাইলে নির্বাচন করবেন সিরাজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী। নারায়ণগঞ্জের রাজনীতিতে পরিচিত মুখ, বিশিষ্ট ওয়ায়েজ, ব্যবসায়ী, দানশীল, সমাজসেবক জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কাশিপুর ইউপির ভোলাইল আল আকসা জামে মসজিদের ১৭ বৎসরের খতিব, ফতুল্লা পঞ্চবটি তারতীলুল কোরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল, ২০১৩ সাল থেকে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে সক্রিয়,

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও নায়েবে আমীরের নির্দেশে রাজপথে থেকে সক্রিয়ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জ- ৪ এ মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। নারায়ণগঞ্জ-৪

(ফতুল্লা-সিদ্দিরগঞ্জ)এর প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না এমন প্রশ্নের জবাবে মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুহতারাম আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই ও নারায়ণগঞ্জের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল চাইলে নির্বাচন

করবেন। ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন চাইবেন কি না এমন  প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনয়ন বাণিজ্য করে না। এখানে নমিনেশন  চাওয়ার কোনো সুযোগ নেই। তবে দল প্রার্থী হিসেবে মনোনীত করলে আমি সার্বিকভাবে প্রস্তুত আছি।

এক্ষেত্রে জীবন বাজি রেখে লড়াই করব ইনশাআল্লাহ।

তখন আমাদের আর পিছপা হওয়ার সুযোগ নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জবাসী কিছু দল, কিছু ব্যক্তি এবং কিছু পরিবার দ্বারা পরাভূত ছিল, এখন তাদের জন্য মোক্ষম সময় এসেছে। আমি আশা করছি, বিগত ৫৩ বছর নারায়ণগঞ্জবাসী যে ভুল করেছে,তারা আর দ্বিতীয়বার সে ভুল করবে না।

ইনশাল্লাহ, ইসলাম, দেশ ও মানবতা রক্ষা পাবে এবং হাতপাখার বিজয় হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ