সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই

শরিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো সংস্কার টিকবে না: মাওলানা জালালুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (২১ মে) শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রবেশ করেছি। এটি জাতির জন্য যেমন আশাব্যঞ্জক, তেমনি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জও উপস্থিত করেছে। এই মুহূর্তে জাতীয় ঐক্য অপরিহার্য।

মহাসচিব বলেন, বর্তমান সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হলে কেবল তাত্ত্বিক বুলি নয়, বরং জুলাই-আগস্ট বিপ্লবের সকল অংশীজনের সাথে নিয়মিত সংলাপ, পরামর্শ এবং কার্যকর আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণের ক্ষোভ বিস্ফোরিত হবে।