ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামী ও সমমনা দলগুলো একত্রে নির্বাচনের মাঠে নামলে আগামী নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, ইসলাম বিজয়ী হলে দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হবে এবং মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে।
কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী চাঁদাবাজি ও দখল বাণিজ্যে জড়িত হয়ে দেশবাসীকে আতঙ্কিত করছে, বিশেষ করে দোকানদারদের মারধর ও চাঁদাবাজির ঘটনাগুলোর সচিত্র সংবাদ প্রকাশিত হচ্ছে। এসব ফ্যাসিবাদী আচরণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
মাওলানা কাইয়ূম আরও বলেন, ইসলামী ও দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হলে দেশবিরোধী শক্তির মোড়লীপনা বন্ধ হয়ে যাবে। তিনি আরও জানান, মায়ানমার আর্মির জন্য মানবিক করিডোর এবং পার্বত্য অঞ্চলে গভীর ষড়যন্ত্র চলছে, যা দেশবাসীকে চিন্তিত করছে।
শনিবার বিকেলে ক