নুর আলম:
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারগণ উপস্থিত হন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ।
এসময় আল্লামা নূরুল হুদা ফয়েজীকে সভাপতি, মাওলানা গাজী আতাউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইনকে সহ-সভাপতি, মুফতী রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক, মুফতি হেমায়েতুলস্নাহ কাসেমীকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।
এদিকে ১৫ দফা প্রস্তাবনা এবং ৩ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান।
কর্মসূচি:
১. দেশের প্রতিটি জেলা ও মহাà