|| মাওলানা শরীফ মুহাম্মদ ||
গত কয়েক মাস ধরে মাদরাসাগুলোতে সংঘটিত নানা রকম যৌন অনাচারের অভিযোগ/খবর সামনে আসছে। এগুলো লজ্জাজনক, পীড়াদায়ক ও শাস্তিমূলক অপরাধ। মাদরাসাগুলোর ভেতরে বাইরে এ জাতীয় অনাচারের কঠোর শাস্তির দাবি উঠছে । এ বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকবার লিখেছি এবং অন্য অনেকেই যার যার জায়গা থেকে কথা বলছেন, ভূমিকা রাখছেন।
আজকে এ বিষয়ে নতুন দু-একটি কথা বলি। কথাগুলো অত্যন্ত দরকারি মনে হয়েছে।
এক নাম্বার কথা: যৌন অনাচারের অভিযোগ তুলে তাৎক্ষণিকভাবে আইন হাতে তুলে নিয়ে মাদরাসা শিক্ষক/মুহতামিমকে মারধর করা, মাদরাসা ভাঙচুর করা এবং মারাত্মক একটা মবের পরিস্থিতি তৈরি করার ব্যাপারগুলো বিনা প্রতিবাদেই চলছে। এবং পরিস্থিতি এমন যে মিডিয়া এবং সাধারণ মানুষ যেন বিষয়টাকে মেন