সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস না করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ও স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

ড. মিজানুর রহমান আজহারী লিখেছেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে উদ্বেগের বিষয় হলো, দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি।

এ পরিস্থিতির কারণ খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোথায় ঘাটতি রয়েছে, কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন—সেসব বিষয় নিয়ে আলোচনা সামনে আসা জরুরি।

শিক্ষার্থীদের এককভাবে দায়ী না করে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে ভাবার আহ্বান জানিয়ে আজহারী বলেন, শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করতে হবে।

তিনি মনে করেন, সমস্যার কারণ চিহ্নিত করার পাশাপাশি এ সংকট থেকে উত্তরণে টেকসই সমাধানও হাজির করা প্রয়োজন।

উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ