শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭


এক দশমাংশ রাস্তার নামকরণ হোক আলেম-বুজুর্গদের নামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা শরীফ মুহাম্মদ

একেকটি সিটি করপোরেশন ও পৌরসভায় শতাধিক রাস্তা আছে বিভিন্ন ব্যক্তির নামে। এরমধ্যে প্রায় প্রতিটি সিটি করপোরেশন কিংবা পৌরসভার রাস্তাঘাটে এক তৃতীয়াংশ/এক চতুর্থাংশ নাম পাবেন এমন, যারা অমুসলিম কিংবা সমাজে মুসলমান পরিবারের নাস্তিকভাবাপন্ন সন্তান। বিপরীতে ওই শহরের বিখ্যাত আট-দশজন বুজুর্গ ব্যক্তিত্ব, অলি দরবেশ, আলেম উলামা, আল্লাহওয়ালা মানুষের নাম রাস্তাঘাটে নাই। দেশজুড়েই এই অবস্থা। এটা চরমতম বৈষম্য এবং অশ্রদ্ধা-অসম্মানের প্রকাশ। ইতিহাসের প্রতিও এটা বেইনসাফি।

অথচ আল্লাহওয়ালা মানুষদের নাম বিভিন্ন স্থাপনায় থাকলে তাদের জীবন এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হতে পারে নতুন প্রজন্ম। এজন্য এখন থেকেই পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে বিভিন্ন রাস্তাঘাটে অন্তত এক দশমাংশ নামকরণ আল্লাহওয়ালা আলেম ও ইসলামি ব্যক্তিত্ব ওলি দরবেশদের নামে করার উদ্যোগ নিন। এক্ষেত্রে সরকারি দল বিএনপি-সহ ১১ দলীয় ভাইয়েরাও সমানতালে এগিয়ে আসতে পারেন। ১৫ বছরি জুলুমবাজরা অবশ্য আসবে না, চাইবেও না এমন কিছু হোক। ইতিহাস ও প্রেরণা সঠিক খাতে প্রবাহিত করার প্রয়োজনে এ কাজটি আপনাদেরই করতে হবে। নামফলকের পাশাপাশি বিভিন্ন মহান ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত জীবন ও কর্মের বর্ণনা থাকলে আরো সুন্দর হবে।

রাস্তাঘাটের নামকরণের বিষয়গুলোকে অনেক সময় অনেক ছোট বিষয় মনে হয়। কিন্তু আপনি বিভিন্ন শহরের রাস্তাঘাটের নাম এবং পেছনের ইতিহাসের সূত্র খুঁজে দেখতে গেলে অনেক বিষয় পরিষ্কার হবে। শহরে নগরে বহু নদুছদূর নাম গত ৫০ বছরে লাগানো হয়েছে। রোডঘাটের নামগুলো দেখলেই বুঝতে পারবেন। এই জায়গাটায় হেলাফেলা করা সম্ভবত আর ঠিক না। বিভিন্ন ফোরামের পক্ষ থেকে দাবি জানান, স্মারকলিপি দিন, অগ্রসর হোন।

লেখক: সিনিয়র আলেম সাংবাদিক, আলোচক ও বিশ্লেষক

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ