বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭ ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের

‘খতমে বুখারি ফুল দেওয়া ও ছবি তোলার জন্য নয়, অশ্রু ঝরানোর সময়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী বলেছেন, খতমে বুখারি অনুষ্ঠান ফুল দেওয়া ও ছবি তোলার জন্য নয়, বরং এটি অশ্রু ঝরানোর সময়। 

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দারুল উলুম দেওবন্দের বার্ষিক পুরস্কার বিতরণী জলসায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আরশাদ মাদানী বলেন, আল্লাহর কসম! আমি এই দরসগাহে খতমে বুখারির দিন বহু মানুষকে কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে যেতে দেখেছি। এমনকি তাদেরকে তুলে নিয়ে যেতে হয়েছে।

ভারতীয় মুসলিমদের এই অভিভাবক বলেন, এগুলো (ফুল দিয়ে সাজানো, ছবি তোলা) আকাবিরদের নীতি-আদর্শ পরিপন্থী। আর দারুল উলুম দেওবন্দ টিকে থাকতে পারে শুধু আকাবিরদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে।

তিনি বলেন, সাইয়িদুনা হজরত আবু বকর সিদ্দিক রা. ইরশাদ করেছিলেন: أينقص الدَّين وأنا حي؟

‘দীন হ্রাস পাবে আর আমি জীবিত?’ বরং আমি বলি- ‘আমার জীবদ্দশায় দারুল উলুম দেওবন্দ যদি পূর্বসূরিদের আদর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ