মুফতি মুহাম্মাদ শোয়াইব
ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, পবিত্রতা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে পরিচালিত হয়। এই দর্শনের অন্যতম ভিত্তি হলো—মানব শরীর ও যৌনতা যেন সীমার মধ্যে থাকে এবং তা যেন সমাজের সুস্থতা ও ভারসাম্য রক্ষা করে। এই প্রেক্ষাপটে ইসলাম পতিতাবৃত্তি বা দেহব্যবসাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তা হারাম কর্ম হিসেবে গণ্য করেছে। এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একাধিক গভীর হিকমা বা উদ্দেশ্য।
১. মানব মর্যাদা ও নারীর সম্মান রক্ষা
ইসলাম প্রত্যেক মানুষকে সম্মান ও মর্যাদার অধিকারী মনে করে। নারীর দেহকে বিক্রয়যোগ্য পণ্য বানানো, তাকে কেবল ভোগের বস্তু হিসেবে ব্যবহার করা, তার সম্মানহানিকর জীবন বেছে নিতে বাধ্য করা—সবই ইসলামী মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ বলেন: “আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি।”
(সূরা বনী ইসরাঈল, আয়াত ৭০)
পতিতাবৃত্তি নারীকে মর্যাদাশূন্য করে তোলে, তà¦
