|| আদনান মাসউদ ||
গত (১৬ এপ্রিল বুধবার) রাতে যখন হুজুর আমাদের উত্তরার জামিয়াতুল মানহালে এসে পৌঁছেন তখন রাত সাড়ে বারোটা। বাদ আসর হুজুরের প্রথম প্রোগ্রাম ছিল–সমমনা ইসলামি দলগুলোর বৈঠক। বাদ মাগরিব–বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের মতবিনিময়। বাদ এশা–বায়তুল মুমিন মাদরাসায় ইফতিতাহ। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকায় সেখানে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। এরপর সেখান থেকে মাদরাসাতুল হিকমাহর ইফতিতাহি দরস।
সারাদিনের নিয়মতান্ত্রিক সকল জিম্মাদারি, এরপর এতগুলো প্রোগ্রাম। রাত বাজে সাড়ে বারোটা। ক্লান্তির সুস্পষ্ট ছাপ হুজুরের চেহারায়।
এদিকে মানহালের তাকমিল, মেশকাত, ইফতা এবং আদবের তালিবুল ইলমরা হুজুরের দরসà§