শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
পীর সাহেব চরমোনাই বলেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরীব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি।
তিনি বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ সারাদেশের অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।
পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত আ