বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

উদ্যোক্তাদের শরিয়তসম্মত পণ্য নিয়ে ব্যবসার উদ্যোগ শায়খ আহমাদুল্লাহ’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেসব প্রতিষ্ঠানের পণ্য, প্যাকেজিং ও মার্কেটিং শরিয়তসম্মত, তাদের প্রোডাক্টগুলোকে একটি ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনা হাতে নিচ্ছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

বহুদিনের চিন্তা থেকে এই উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

কওমি উদ্যোক্তার বার্ষিক সম্মেলন থেকে ফিরে এ বিষয়ে শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, ‘বিশেষত যথাযথ প্রচারের অভাবে যারা নিজেদের পণ্য বিক্রি করতে পারেন না, তাদের পণ্যসামগ্রীর সংগ্রহশালা গড়ে তুলতে চাই।’

‘এতে পোশাক এবং হস্তশিল্প থেকে নিয়ে শিশুদের খেলনা সহ পর্যায়ক্রমে সব কিছুই থাকবে ইনশাআল্লাহ। প্রথমে একটি আউটলেট এরপর অনলাইনে এসব পণ্য বিক্রয় করবে এই প্রতিষ্ঠান।’

বন্ধু, ভক্ত ও অনুরাগীদের কাছে এই ব্যবসা প্রতিষ্ঠানের একটি সুন্দর নাম প্রস্তাবের আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

ওই পোস্টের কমেন্টেই যার যার পছন্দমতো একটি নাম বলবেন। ওখান থেকে কারো নাম নির্বাচিত হলে তাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ