মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত আহতের সংখ্যা জানাল ইসরায়েল ৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা

ঢিলা-কুলুখ নিয়ে কি ৪০ কদম হাঁটতে হয়?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

 

অনেক মানুষকে বলতে শোনা যায়, ঢিলা-কুলুখ নিয়ে চল্লিশ কদম হাঁটতে হয়। এমনকি অনেককে এভাবে গুণে গুণে চল্লিশ কদম হাঁটতেও দেখা যায়। এটি একটি ভুল ধারণা। পেশাব থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ব্যক্তিবিশেষে শালীনতা বজায় রেখে একটু হাঁটাহাঁটির বিষয় থাকলেও ৪০ সংখ্যার সাথে এর কোনো সম্পর্ক নেই। হাদীস শরীফে পেশাব থেকে পবিত্রতা অর্জনের বিষয়ে জোর তাকিদ এসেছে। ইবনে আব্বাস রা. বলেন-

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা অথবা মক্কার এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন দুই ব্যক্তির আওয়ায শুনতে পেলেন, যাদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তাদের আজাব হচ্ছে। (এমন) বড় কোনো কারণে আজাব হচ্ছে না, (যা থেকে বাঁচা খুব কঠিন)। এরপর বললেন, হাঁ, (তবে তাদের বড় গুনাহ)- তাদের একজন পেশাব থেকে ‘ইস্তিবরা’ করত না, আরেকজন পরনিন্দা করত। -সুনানে নাসায়ী, হাদীস ২০৬৮, ২০৬৯

 

হাদীস শরীফে পেশাব থেকে ইস্তিবরা তথা পবিত্র থাকা এবং পবিত্রতা অর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একটি স্তর এটাও, যাকে ফিকহের কিতাবে এভাবে ব্যক্ত করা হয়েছে-ইস্তিবরা হল পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য প্রত্যেকের অভ্যাস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। যেমন, এতটুকু হাঁটা-হাঁটি, গলা খাকারি ইত্যাদি করা যে, পরে আবার পেশাবের ফোঁটা আসার সম্ভাবনা না থাকে।

দেখুন : আলমাওসূআতুল ফিকহিয়্যা আলকুওয়ায়তিয়্যা, খ. ৪, পৃ. ১১৩;  রদ্দুল মুহতার, খ. ১, পৃ. ৫৫৮

সুতরাং পেশাব থেকে পবিত্রতা অর্জনের জন্য যার যে পদ্ধতি অবলম্বন করার করবে; যার হাঁটা প্রয়োজন শালীনতা বজায় রেখে সেভাবে পবিত্র হবে; কিন্তু ৪০ কদম পরিমাণ হতে হবে- এমন কোনো কথা নেই। সূত্র : আলকাউসার

 

হুআ

 

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ