শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন ‘কুরআন তেলাওয়াতে বেশি অনুসারী ও প্রতিক্রিয়া পাওয়ার আকাঙ্ক্ষাও রিয়া’ চাঁদপুর জেলা সভাপতিকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের মহাসচিব আঞ্জুমানে হেফাজতের ইজতেমা শুরু, লাখো মানুষের অংশগ্রহণ

আঞ্জুমানে হেফাজতের ইজতেমা শুরু, লাখো মানুষের অংশগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রাচীন অরাজনৈতিক ইসলাহি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৮২ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে আজিমুশ্বান ইসলাহী ইজতেমা। বাদ ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠেয় এ ইজতেমায় দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও সুধীজনের পাশাপাশি সারাদেশ থেকে লাখো ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

ইজতেমায় সভাপতিত্ব করবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)। দিনব্যাপী অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমরা বয়ান করবেন। ধর্মীয় চেতনা জাগ্রত করা, আত্মশুদ্ধির প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্যক্তি ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধের চর্চা জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজক সূত্র জানায়, ইজতেমাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পীর সাহেব বরুণার ভক্ত-মুরিদানরা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিতে শুরু করেন। শেষ রাতে তাহাজ্জুদ, জিকির-আজকার ও মোনাজাতের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে সময় কাটানোর কথা রয়েছে তাদের।

আঞ্জুমানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভী জানান, ইজতেমার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জুমার জামাত অনুষ্ঠিত হবে। ইজতেমা সফল করতে তিনি সবার সহযোগিতাও কামনা করেন।

কুতবে দাওরান, মুজাদ্দিদে যামান খলিফায়ে মাদানী আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) ১৯৪৪ সালে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত মাদানী (রহ.)-এর নির্দেশনা, থানভী (রহ.)-এর অনুমোদন এবং সমকালীন বুযুর্গ আলেমদের সমর্থন ও সহযোগিতা ছিল। বিশেষ করে আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) ও ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (রহ.)-এর বিশেষ সহযোগিতা সংগঠনটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিষ্ঠার পর আট দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয়, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে কাজ করে আসছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আর্তমানবতার সেবায়ও সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে।

দীর্ঘদিনের ইসলাহী কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এবারের ইজতেমায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ধর্মীয় চেতনা, আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ