সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী

সরেজমিনে অর্থনৈতিক কার্যক্রম দেখতে বাগেরহাট ও খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে, আজ বাগেরহাট ও খুলনা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী এই সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। 

সফরে মোংলা বন্দর জেটি, সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত এলএনজি টার্মিনাল এবং নতুন অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করবেন। 

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা- অসম্পূর্ণ জেটি নির্মাণ, ড্রেজিংসহ যেসব প্রকল্প থমকে আছে; দ্রুততম সময়ে তা সম্পন্ন হবে। 

এদিকে, সরকারের নীতি-নির্ধারকরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরে এই অঞ্চলে বিনিয়োগের গতি বাড়বে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনজনিত কারণে কাজ হারানো বিশাল জনগোষ্ঠির বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। 

অন্যদিকে, তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। সরকার প্রধানের সফর ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও অনেক। এছাড়া, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচি শেষ করে আজই ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রীর।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ