শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা, ধর্মীয় চর্চা ও মানবিক বিকাশে পাশে থাকার অঙ্গীকার করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত।

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ডেমরা এলাকার মদিনাতুল উলুম দৃষ্টিপ্রতিবন্ধী এতিমখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী কুরআনের হাফেজদের মধ্যে ব্রেইল পদ্ধতির কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ করা হয়। পাশাপাশি তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও মানুষকে এনে পবিত্র কোরআন শেখানো এবং হাফেজ হিসেবে গড়ে তোলার মতো মহৎ উদ্যোগের পাশে ছাত্রদল সব সময় থাকবে।

তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এমন উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পারা আনন্দের বিষয়। এ প্রতিষ্ঠানের অনেকেই পৃথিবীর আলো দেখতে পান না। কিন্তু তাঁদের প্রতিভা, অধ্যবসায় ও ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ অনন্য।

দৃষ্টিপ্রতিবন্ধীদের উৎসাহ ও সাহস জোগাতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের এমনভাবে সহযোগিতা করতে হবে, যাতে তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেন।

ছাত্ররাজনীতির দায়িত্ব ও মানবিক ভূমিকা প্রসঙ্গে কাজী বাসিত বলেন, ছাত্ররাজনীতির মাধ্যমে অর্জিত দেশপ্রেম, মানবিকতা ও নেতৃত্বের শিক্ষা কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চায় ছাত্রদল। দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আপাতদৃষ্টিতে ছোট উদ্যোগ হলেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্নেহ-মমতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার আলোকে মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চায় ছাত্রদল। পাশাপাশি আলেম-ওলামা ও ধর্মীয় মূল্যবোধ ধারণকারী মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ