বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা যাওয়া মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফিরিয়ে আনা, দাফন-কাফনের ব্যবস্থা, আহতদের সুচিকিৎসা এবং শহীদ ও আহতদের পরিবারের আর্থিক সহযোগিতার বিষয়ে ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে আলোচনা করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুর (রহ.)-এর খলিফা মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি সাইফুল ইসলাম মাদানী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মাহিউদ্দিন ও মাওলানা ইয়ামিন হুসাইন আজমী।

সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী আলোচিত বিষয়গুলোতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ