দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ এবং অগ্রযাত্রাকে গুরুত্ব দিয়ে বন্দর ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১১ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়নবিষয়ক এক সেমিনারে এ কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব থাকলে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। দেশের বন্দরগুলোকে আরও ব্যবসাবান্ধব করে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি।
একই সেমিনারে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বন্দরকেন্দ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শ্রমিক ও স্থানীয় জনগণের সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে সামনে আসবে।
এ সময় সব সমস্যাকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি।
আইও/