তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি আলেম মাওলানা আতাউল্লাহ হাশেম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুলাইমানিয়্যাহ ক্যাম্পাসে দীর্ঘ কয়েক ঘণ্টার ডিফেন্স ও আলোচনা পর্ব শেষে জুরি বোর্ডের সর্বসম্মতিতে তাঁর থিসিসটি সফলতার আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।
তাঁর পিএইচডি থিসিসের শিরোনাম ছিল 'উসূলবীদদের নিকট ইল্লাহ এর সীমাবদ্ধকরণ' বা 'তাকসিস আল-ইল্লাহ'। আরবি ভাষায় লিখিত এই গবেষণাকর্মটি সম্পন্ন হয় তুরস্কের স্বনামধন্য ফিকহ ও উসুলবীদ প্রফেসর ড. বিলাল আয়বাকানের তত্ত্বাবধানে। জুরি বোর্ডে ছিলেন প্রফেসর ড. হাসান হাজাক, প্রফেসর ড. তুনজাই বাশওগ্লু, এসোসিয়েট প্রফ