শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণের এই দিনটিতেই বিএনপি সরকারের গঠনের ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হওয়া চার জন মন্ত্রী ও দুই জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণকে শপথবাক্য পাঠ করান নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের দপ্তরের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ নির্বাচনে ৮৮ ভোট পান। দীর্ঘ ৩৫ বছর পর দেশের জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে। গত ২০ আগস্ট বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে বিজয়ী বলে ঘোষণা করেন।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ