শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলূম হাটহাজারী মাদরাসায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ কওমি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত মাদরাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসায় যাবেন। সেখানে মাদরাসা পরিদর্শনের পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগারীর (রহ.) কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। দীর্ঘদিন পর দেশের সরকারপ্রধানের এমন সফরকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন তারা।

মাদরাসার শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, কওমি স্বকীয়তা বজায় রেখে ১৯০১ সালে প্রতিষ্ঠার পর থেকে হাটহাজারী মাদরাসা এক শতকেরও বেশি সময় ধরে ইলমে ওহীর চর্চা ও ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর এই আগমন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

তিনি বলেন, শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি মাদরাসার শিক্ষা পরিবেশ আধুনিকায়ন, আবাসন সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা ও শুভদৃষ্টি প্রত্যাশা করেন তারা।

অন্যদিকে মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুনির আহমদ প্রধানমন্ত্রীর সফরকে শুধু সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না। তার মতে, এ সফর রাষ্ট্রীয় নেতৃত্ব ও দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি বলেন, দীর্ঘ ১২৫ বছরের পথচলায় হাটহাজারী মাদরাসা কোরআন-সুন্নাহর শিক্ষা, বিশুদ্ধ ঈমান-আকিদা, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা চর্চার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অসংখ্য আলেম, মুফতি, মুহাদ্দিস, খতিব ও গবেষক তৈরি করেছে। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে কওমি শিক্ষা ও আলেমসমাজের ঐতিহাসিক অবদানের জাতীয় মূল্যায়ন আরও জোরালো হবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা নজর কেড়েছে সংশ্লিষ্টদেরও। জামিয়ার সাবেক শিক্ষার্থী হিসেবে প্রধানমন্ত্রীর এই সফরকে নিজের জন্য গর্বের বলে উল্লেখ করে সংশ্লিষ্ট একজন বলেন, ‘মাদরাসার উস্তাদ ও ছাত্রদের সঙ্গে সার্বিক বিষয়ে যোগাযোগ রাখছি। মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এত উচ্ছ্বাস ইতিপূর্বে কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক ব্যক্তিকে ঘিরে দেখিনি।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শুধু উচ্ছ্বাস নয়, রয়েছে নানা প্রত্যাশাও। মাদরাসা সংশ্লিষ্টদের আশা, সফরের মধ্য দিয়ে কওমি শিক্ষা ও আলেমসমাজের সঙ্গে রাষ্ট্রীয় নেতৃত্বের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ