শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে: নাহিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন (চুপ্পু) যেন অসুস্থতা বা অন্য কোনো অজুহাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সরকারের প্রতি দ্রুত তাকে গ্রেফতারের আহ্বান জানান।

শুক্রবার (২৪ জুলাই) নেত্রকোনা পৌরসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত ছিল। বিএনপি এখন পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। এ খেলা আমরা বুঝি। অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যেন সেইফ এক্সিট বা বিদেশে পালাতে না পারেন, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সরকারকে অনতিবিলম্বে দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে।’

হাওর এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সারাদিন হাওর অঞ্চল ঘুরে সেখানকার নাজুক যোগাযোগব্যবস্থা দেখেছেন। নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি এবং জেলার বিশ্ববিদ্যালয়টিও কার্যত অচল অবস্থায় রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, হাওর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এ অঞ্চলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং বঞ্চিত হাওরবাসীর জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নেত্রকোনা পৌরসভায় দলের মেয়র প্রার্থী মো. সোহাগ মিয়া প্রিতম, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ