শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই: স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ওঠার পর থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরেই তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

তিনি জানান, ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় তিনি দুদিন আগে দেশে ফিরে আসেন।

স্পিকার বলেন, গত এক সপ্তাহ তিনি দেশের বাইরে ছিলেন। তাই এ সময়ে দেশে কী ঘটেছে বা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে তার জানা নেই। দেশে ফিরে বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলেও জানান তিনি।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির পদ শূন্য থাকলে বা তিনি পদত্যাগ করলে অন্তর্বর্তী সময়ে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ