শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

পুলিশের আরো ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদেবদলের ধারাবাহিকতায় তিন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) মোট ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মঞ্জুর মোরশেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুজন কর্মকর্তা।

বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন ডিআইজি হলেন-হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা) মো. ওয়ালিদ হোসেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সানা শামীনুর রহমান।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার যে ১২ জন কর্মকর্তা পদ হারিয়েছেন তারা হলেন- সিআইডির মোহাম্মদ সারওয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের এ কে এম ইকবাল হোসেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সোহেলী ফেরদৌস, বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা) মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফয়সাল মাহমুদ, পুলিশ সদর দপ্তরের কানিজ ফাতেমা, নৌপুলিশের জেসমিন বেগম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফরিদা ইয়াসমিন।

এ ছাড়া এই তালিকায় থাকা এসপি পদমর্যাদার দুজন কর্মকর্তা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, অবসরে পাঠানো এই কর্মকর্তারা প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত সব ধরনের অবসরজনিত সুবিধা পাবেন। জারি করা এই আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ