শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু হতে যাচ্ছে। দ্বিপক্ষীয় এই মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নিচ্ছেন।

রোববার (১৯ জুলাই) এ সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে।

মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশের বাহিনীর সক্ষমতা ও আন্তঃকার্যক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে।

মার্কিন দূতাবাস জানায়, ‘টাইগার লাইটনিং ২০২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ।

এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হলো পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা।

উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ প্রথম শুরু হয়েছিল ২০১৭ সালে। কোভিড-১৯ মহামারির কারণে মাঝখানে মহড়াটি সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তী পাঁচ বছর ধরে এটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মহড়াটি শ্রেণিকক্ষ ও মাঠপর্যায়—উভয় পরিবেশেই অনুষ্ঠিত হবে। সমাপনী পর্বে থাকবে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ বা মাঠপর্যায়ের ব্যবহারিক প্রশিক্ষণ।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ