শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে পবিত্র কোরআনের তাফসিরভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি প্রথমে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীরাই জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে অংশ নিতে পারবেন ৩০ বছরের কম বয়সী ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল অথবা আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ গ্রুপের প্রতিযোগীদের সূরা ফাতিহা, সূরা আল-বাকারা এবং সূরা আলাকের তাফসির উপস্থাপন করতে হবে।

অন্যদিকে ‘খ’ গ্রুপে অংশগ্রহণের সুযোগ পাবেন ৪০ বছরের মধ্যে বয়সী কামিল, দাওরায়ে হাদিস বা আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদরাসার শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা। তাদের জন্য নির্ধারিত হয়েছে সূরা আন-নূর, সূরা ইয়াসিন, সূরা হুজরাত, সূরা আর-রাহমান এবং সূরা ওয়াকিয়াহর তাফসির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। পাশাপাশি আরবি ভাষায় সাবলীলভাবে বক্তব্য দেওয়ার দক্ষতা, পবিত্র কোরআনের শাব্দিক অর্থ ও তরজমা উপস্থাপনের সক্ষমতা এবং উলুমুল কোরআন, উসুলুত তাফসির, হাদিস, ফিকহ, নাহু, সরফ ও বালাগাত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।

জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ। প্রথম রানার্সআপদের জন্য রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা, আর দ্বিতীয় রানার্সআপরা পাবেন ১ লাখ টাকা। বিজয়ীদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদও প্রদান করা হবে।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদ লাভ করবেন। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় এক সপ্তাহব্যাপী বিশেষ গ্রুমিং বা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্ট-এর মধ্যে নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর অথবা ময়মনসিংহ বিভাগের যেকোনো একটি বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। অনলাইন আবেদনপত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের নাম উল্লেখ করা বাধ্যতামূলক।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রতিযোগিতার সহায়ক গ্রন্থ হিসেবে সাফওয়াতুত তাফাসির, কালিমাতুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারী, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে মারেফুল কোরআন অধ্যয়নের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ