শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা ভয়ানকভাবে বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে অবস্থা প্রতিরোধে দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানো, ফুলহাতা শার্ট এবং লম্বা পায়জামা বা লুঙ্গি পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। তিনি সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ দিয়ে জানিয়েছেন, সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে এবং বেসরকারি হাসপাতালগুলোকে মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালীবিধির ৭১ বিধিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের দেওয়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার ডেঙ্গু পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে। নিয়মিত মশা নিধনে স্প্রে করা হচ্ছে এবং লার্ভা ধ্বংসে ট্যাবলেট ছিটানো হচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানো, ফুলহাতা শার্ট পরা এবং পায়জামা বা লুঙ্গি লম্বা করে পরার বিষয়ে সচেতনতা বাড়ানোর কার্যক্রম চালানো হচ্ছে।

বেসরকারি হাসপাতালের প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানে তাদের মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি হাসপাতালের নির্ধারিত হারে পরীক্ষা-নিরীক্ষা করার বিষয়েও তারা সম্মতি দিয়েছেন।

দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সর্বাত্মক প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীদের জন্য মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার ফি কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং পর্যাপ্ত কিট ও স্যালাইন মজুদ রাখা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। নিয়মিত স্প্রে ও লার্ভা ধ্বংসের কার্যক্রমের পাশাপাশি দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানো, ফুলহাতা শার্ট পরা এবং লম্বা পায়জামা বা লুঙ্গি পরার বিষয়ে সচেতন করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ