সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

জুমার খুতবায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুমার খুতবায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা। তিনি বলেছেন, ‘ জুলৈাই আন্দোলনের সফলতার পর আমরা একটি সনদের কথা বলছি। এই সনদকে বৈধতা দিতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র আবার গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি বলেন, ‘নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের পক্ষ থেকে একটি সংস্কারের কথা বলা হয়েছে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রূপান্তরিত হতে চাই, আর এটাই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। এ লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল।

জেলা প্রশাসক বলেন, ‘তফসিলে বর্ণিত ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হবে।’ কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি নাসিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। অনুষ্ঠানে জেলার সাত শতাধিক ইমাম সম্মেলনে অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ