শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, প্রায় এক মাস আগেই তিনি পদত্যাগ করেছিলেন। গতকাল মঙ্গলবার সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদে ছিলেন।

গতকাল রাতে রাষ্ট্রপতি সায়েদুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত বুধবার পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত ছিলেন। তার আগে পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলাম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ