বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আজ ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকতে পা‌রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম আজ (বৃহস্পতিবার) স্বাভাবিক নিয়মে চালু থাকতে পা‌রে।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আজ স্বাভাবিক নিয়মে আইভেকের কার্যক্রম চালু থাকার কথা।

নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি সামনে এনে গতকাল যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেকের কার্যক্রম দুপুর ২টায় বন্ধ হয়। 

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল গতকাল।

আইভেকে গতকাল যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরবর্তীতে একটি তারিখে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বলে জানানো হয়। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ