বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে আটক করেছে পুলিশ। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নির্বাচনি এলাকায় ফেরার পথে তাকে আটক করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় মাগুরা শহরের নতুনবাজার এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

এর আগে দুপুরে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. আব্দুল আল মাহমুদের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া।

তার সঙ্গে থাকা একান্ত সহকারী মিটুল হোসেন বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনি এলাকায় ফেরার পথে ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে কুতুবুল্লাহ হোসেন মিয়াকে নিয়ে যান। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।

মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়াকে (কুটি) আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ