বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ঢাকার অভিযোগ সরাসরি নাকচ করল ভারত, দিল্লির স্পষ্ট অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ভূখণ্ডে অবস্থান করে বাংলাদেশে সহিংসতা উসকে দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিতভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া রায়ের মুখোমুখি করতে দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে না পারে, সে বিষয়েও নয়াদিল্লির সহায়তা কামনা করা হয়।

অন্যদিকে, বাংলাদেশের এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ভারত। একই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রকাশিত প্রেস নোটে উত্থাপিত অভিযোগগুলো তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে ভারত দাবি করে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা ধারাবাহিকভাবে অবস্থান জানিয়ে আসছে। বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়।

একই সঙ্গে বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ভারত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ