বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোজাকে পূজার সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই মামলা করেন রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। তাই আসামি শিশির মনির এবং ইউটিউব চ্যানেল ডিএসএন বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম।

ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। এসব উপেক্ষা করে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে 'রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ' বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির। রাজনৈতিক ফায়দা হাসিল করতে ইচ্ছাকৃতভাবে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ