শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


পোস্টাল ভোটিংয়ে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং একইদিন অনুষ্ঠেয় গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ বাড়ালো নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যেখানে ইতোমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী তাদের নাম নিবন্ধন করেছেন। 

একইসঙ্গে, নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে দেশের অভ্যন্তরে থাকা তিন শ্রেণির নাগরিক– নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ দিনের জন্য অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

আজ শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন তিনি।

ইসি সচিব আখতার আহমেদ গত সোমবার জানান, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি