বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও পূর্ণাঙ্গ ও সঠিক ঠিকানা না থাকায় সৌদি আরবসহ সাতটি দেশে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইসি জানিয়েছে, এসব ঠিকানা যাচাই–বাছাই শেষ হওয়ার পর আগামী সপ্তাহের শেষ দিক থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রবাসীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভিএসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এসব তথ্য জানান।

তিনি বলেন, আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে যে রেজিস্ট্রেশন প্রসেসটা করেছিলাম সেটাকেও আমরা ওপেন করে দিয়েছি। তার মানে এখন আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনো জায়গা থেকে নির্ধারিত পদ্ধতিতে যে কেউ মানে বাংলাদেশের নাগরিক যারা আছেন ১৮ বছরের মধ্যে এনআইডি কার্ডধারী, তারা নিবন্ধন করে পোস্টাল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।

তিনি জানান, রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর রেসপন্স খুব বেশি ছিল। তবে রাত আড়াইটার দিকে তারা দেখেন যে সাতটি দেশের প্রবাসী ভোটাররা তাদের ঠিকানায় ভুল করছেন বা ঠিকমতো দিতে পারছেন না। ঠিকানা ভুল হলে তো ব্যালট পৌঁছাবে না জায়গামতো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম সাময়িকভাবে সাতটা দেশে বন্ধ রাখাটাই ভালো হবে।

তিনি আরও জানান, অ্যাপের ভেতরে একটি এড্রেস কারেকশনের এডিট চালু করার চেষ্টা চলছে, যাতে সবাই ঠিকানা আবার রিচেক করতে পারেন। ঠিকানা কনফার্ম হওয়ার পরই সামনের সপ্তাহে শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু হবে।

একদিন সময় নষ্ট হলেও প্রবাসী ভোটাররা পর্যাপ্ত সময়ই পাবেন বলে মন্তব্য করেন সালীম আহমাদ খান। তিনি বলেন, তারা ওখানে ২১ দিন পাচ্ছেন। ২১ দিন সময় যথেষ্ট। আমরা চেষ্টা করব কোনো একজন ভোটার যাতে রেজিস্ট্রেশন থেকে বাদ না পড়েন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ