বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে লেখা চিঠির জবাব এখনও আসেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাঁকে ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকে ভারতকে যে চিঠি পাঠানো হয়েছিল, তার জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে, তা আমি জানি না। তবে, ঢাকা দিল্লির কাছ থেকে এত দ্রুত উত্তর আসারও প্রত্যাশা করে না।

আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের দিক থেকে কোনো চাপ নেই বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন ভারত যদি নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চায়, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

ফ্রান্স থেকে এয়ারবাস ক্রয় না করার সিদ্ধান্ত ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগেও তাঁকে ফিরিয়ে আনার জন্য দিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল ঢাকা, কিন্তু সেই চিঠিগুলোর কোনো জবাব আসেনি। এবার রায়ের পর আবারও একই অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ