বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির মধ্যে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। রবিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, ‌আমরা স্বাগত জানাচ্ছি এবং তারা আসবেন। আমরা আশা করি, আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে, সেটার সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন, ওনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টি দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। যুক্তরাজ্য আমাদেরকে সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।

ইসি সচিব আরও বলেন, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও তারা জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, আমরা সারাদেশকে আমরা তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। উনার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে এবং আমাদের ওপর আস্থা এবং আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করেছেন তিনি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ