বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষি, উদ্যোক্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “মৎস্য খাত দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমাদের প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে একসময় মাছ উৎপাদনও বন্ধ হয়ে যাবে।”

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে বলেও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জাতীয় মৎস্য পদক ২০২৫-এর পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, মাছের সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”

মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সপ্তাহের মূল লক্ষ্য হলো প্রকৃতি সংরক্ষণ, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ