বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান ডিএমপি কমিশনারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ সোমবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন পর দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, যেখানে বিভিন্ন দেশের পর্যবেক্ষকেরা উপস্থিত থাকবেন। পুরো পুলিশ বাহিনীর মানমর্যাদা পুনরুদ্ধারে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন থাকবে।

মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীতে অপরাধ বৃদ্ধির প্রসঙ্গে কমিশনার বলেন, এই প্রবণতা নিয়ন্ত্রণে কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণের বিকল্প নেই এবং অপরাধ নিয়ন্ত্রণে আগাম তথ্য সংগ্রহের ওপর তিনি জোর দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (সিআইএমএস) তথ্য নিয়মিত হালনাগাদ রাখা ও তদন্তপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। গ্রেপ্তারি পরোয়ানা ও অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে চলার পরামর্শ দেন তিনি।

পর্যালোচনা সভায় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। এতে ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ