সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, রোববার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করা। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে মালয়েশিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেশটি যাতে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশ থেকে নেয়, এই সফরের মাধ্যমে সে চেষ্টা করা হবে। এ বিষয়ে অনেক আলাপ ও চুক্তি হবে।

একইসঙ্গে বাংলাদেশের জ্বালানি ও গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতে দেশটির বহুজাà