মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির কার্যকরের তারিখ দ্রুত ঘোষণা করার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবি জানান।
তিনি বলেন, “প্রদীপের ফাঁসির রায় বহুদিন আগে হলেও এখনও তার কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটি শুধু সময়ের বিলম্ব নয়, বরং ন্যায়বিচারের অবমাননা, শহীদ মেজর সিনহার আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রতারণা।”
সাইফুল্লাহ খাঁন প্রশ্ন তুলেন, “দাগী খুনি প্রদীপের ফাঁসির বিষয়টি দীর্ঘদিন টালাটালি করে সরকার কী বার্তা দিতে চায়? অপরাধীরা কি রাজনৈতিক অথবা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়à
