বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসমাবেশ ১৫ নভেম্বর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে আগামী ১৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মূল দাবি হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নিউস্কাটনের দিলু রোড মাদরাসায় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশীদ আহমদ।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর, পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

এছাড়া উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা লেহাজ উদ্দিন, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা নুরুল হক হামিদী, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা হাসান জামিল, মাওলানা দ্বীন মুহাম্মদ (পীর সাহেব জায়গীর), মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মহাসচিব মুফতি মুহাম্মাদ ইমাদুদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি শামসুল আরেফিন খান সাদী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ নোমানী, দাওয়াহ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, সহ-অর্থ সম্পাদক মুফতি কামালুদ্দীন, মাওলানা কামালুদ্দীন মাসরূর, মাওলানা তাসলিম হুসাইন, মাওলানা বিন ইয়ামিন সাদী, মুফতি আব্দুস সালাম, মুফতি শেখ বুরহানন উদ্দীন ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

আন্তর্জাতিক মহাসমাবেশ সফল করতে আগামী ২৩ আগস্ট রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ