নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। অর্থনৈতিক দিক থেকে এ নিয়ে কোনো সংকট নেই।”
বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “ওরা যেটা করেছে, মোটামুটি। স্বস্তির জায়à
