রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

জুলাই শহিদ পরিবারকে মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া যোদ্ধাদের পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের জন্য গৃহীত কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সরকার নির্ধারিত বিধিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির জুলাইযোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধারা ১৫ হাজার এবং ‘গ’ শ্রেণির যোদ্ধারা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

ফারুক ই আজম জানান, শহিদ পরিবার ও জীবিত জুলাইযোদ্ধাদের ভাতা বাবদ সরকার প্রতি মাসে মোট ১৪ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ