রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

মডেল মসজিদ নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে: ধর্ম উপদেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমাজের উন্নয়ন, নৈতিকতার বিকাশ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সরকার প্রতিষ্ঠিত মডেল মসজিদগুলো ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলার মেঘলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচনকালে তিনি এই কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, শান্তি প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসেন। মানুষ এবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। নামাজ মানুষকে অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে রক্ষা করে। আমরা বিশ্বাস করি, মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ, ভাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সমাজের কাছে পৌঁছে যাবে।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানের প্রবেশদ্বার ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রের পাশে সুন্দর এই মডেল মসজিদ স্থাপন হবে সেটা ভাবতেই আনন্দবোধ হয়। এছাড়া দীর্ঘদিন ধরে বিশেষ করে সাতকানিয়ার লোকজন ও এই অঞ্চলের মানুষ ভ্রাতৃত্ববোধ নিয়ে সহাবস্থানে বসবাস করে আসছে। ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে এই মসজিদ অগ্রনী ভূমিকা পালন করবে।

এসময় আরও উপস্থিতি ছিলেন— ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আওয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, গণপূর্ত অধিদপ্তরেরর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ