রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

২৫০ কথিত অবৈধ বাংলাদেশিকে বিমানে ফেরত পাঠিয়েছে ভারত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অভূতপূর্ব নিরাপত্তায় ভারতের গুজরাট থেকে আটক ২৫০ জন কথিত অবৈধ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভাদোদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টিভি।

দাবি করা হয়েছে, নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশি নাগরিকের হাতকড়া পরানো ছিল। রাজ্যটির বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়েছিল বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গুজরাটে বসবাসকারী কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানা গেছে। গত দুই মাসে গুজরাটে অবৈধভাবে বসবাসকারী ১,২০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ