বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম

এনবিআর সংকট মোকাবিলায় ৫ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ জুন) সন্ধ্যায় সচিবালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, এনবিআরের কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা এবং সমাধানের পথ খোঁজার জন্যই এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরামর্শ দেবে। তবে কারা এই কমিটিতে রয়েছেন এবং তাদের দায়িত্বের বিস্তারিত কী—সে বিষয়ে কিছু জানাননি অর্থ উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিটিতে কারা আছেন সেটা আমি এখন বলতে চাই না। সময় হলে বিস্তারিত জানানো হবে।”

এনবিআরের আন্দোলনরত ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “ওটা আমার দায়িত্বের আওতায় পড়ে না।”

এর আগে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি এ কে আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, এমসিসিআই সভাপতি কামরান টি রহমান, এমসিসিআইর সহ-সভাপতি ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদসহ অনেকে। বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও উপস্থিত ছিলেন।

এদিকে এনবিআরের সব ধরনের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার রাতে সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনগণ ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থান নিতে বাধ্য হবে বলে সতর্ক করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ