বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

রোববার ইফার হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা, ইমাম সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন আগামী রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে ২৯ জুন দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রসার, তরুণ প্রজন্মের নৈতিকতা জাগ্রতকরণ এবং ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষ সাধনের লক্ষ্যেই ইসলামিক ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

সম্মেলনে জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতায় অংশ নেওয়া তিনটি গ্রুপের ৯ জন করে বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারী ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় দেড় লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সীরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় ৪০ হাজার টাকা।

শ্রেষ্ঠ ইমাম ও খামারী ইমামদের ক্ষেত্রেও নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

এই আয়োজনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন দেশে ইসলামি শিক্ষা, কোরআন হিফজ ও সীরাত চর্চা, ধর্মীয় নেতৃত্ব বিকাশ এবং মূল্যবোধ জাগরণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইফা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ