বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন, জানালেন উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠতা ছিল, বর্তমানে আমাদের সঙ্গে সেই ধরনের সম্পর্ক নেই। আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভারতের সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল— আমি এমনটা বলতে চাই না। এটি একটি রি-অ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটিকে সেভাবেই দেখছি। এক্ষেত্রে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই।

কোথায় রি-অ্যাডজাস্টমেন্ট হচ্ছে— প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা স্বীকার করি, বিগত সরকারের সঙ্গে ভারতের যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যে রকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে সম্পর্ক সেই ধরনের নেই। তাই এটিকে আমি রি-অ্যাডজাস্টমেন্ট বলছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় মূল ফোকাস বা মূল ফোকাল পয়েন্ট নয়— এ ধরনের সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়ে আমি কোনো কথা বলব না। আমি যদি এখন একটি কথা বলি, আরেকটি বিতর্ক তৈরি হবে। এজন্য নীরবতা অবলম্বন করা উত্তম।

রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বর্তমান স্ট্যাটাস কী— জানতে চাইলে তিনি বলেন, উনি এখানে এ পদে যোগ দেননি। এটুকু আমি বলতে পারি।

তার নিয়োগ বাতিল হয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু বললাম, এটি বর্তমান অবস্থা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ