রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আগামীকাল ২৮ মে বুধবার সন্ধ্যা ৬.৩০ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হলো। পাশাপাশি, নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে চাঁদ দেখার তথ্য জানানো যাবে-

টেলিফোন নম্বর:
০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স নম্বর:
০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

যোগাযোগ:
শায়লা শারমীন, সহকারি জনসংযোগ কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল: ০১৫৫৩৫৩৬২৭৬

বিল্লাল বিন কাশেম, জনসংযোগ কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল: ০১৭১১-৭৮৪২২৭
ইমেইল: prdifa92@gmail.com

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ